
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের একটি নার্সিং হোমে আগুন লেগে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এ ছাড়া ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নার্সিং হোমে আটকে থাকা প্রচুর মানুষকে উদ্ধারও করা হয়। তবে এরমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়। ৫ জন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।