News71.com
 International
 22 Jan 21, 10:38 AM
 245           
 0
 22 Jan 21, 10:38 AM

ইরানের সাথে পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল॥

ইরানের সাথে পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরায়েল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবার ফিরে আসে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল-১২ গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনও কিছু থাকবে না।

চ্যানেল-১২ এর এই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোনও পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন কিনা। তবে ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমতায় ফেরার কথা বলেছেন। ইসরায়েলের গণমাধ্যমে যেদিন এই রিপোর্ট প্রকাশ হয়েছে সেইদিনই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন