
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি বলছে, ভয়াবহ এই হামলার পেছনে তারা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে।
গত তিন বছরের মধ্যে এটা সবচেয়ে বড় ধরনের হামলা। শিয়া মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তায়ারান স্কয়ারে পুরনো কাপড় বিক্রির বাজারে ভীড়ের মধ্যে আত্মঘাতী হামলাকারীদ্বয় সুইসাইডাল ভেস্ট বিস্ফোরিত করে। এ ঘটনায় ওই দু'জনও মারা গেছে।