News71.com
 International
 22 Jan 21, 10:55 AM
 249           
 0
 22 Jan 21, 10:55 AM

ভারতে ভয়াবহ বিস্ফোরণ॥ নিহত অন্তত ৮ জন

ভারতে ভয়াবহ বিস্ফোরণ॥ নিহত অন্তত ৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা। তবে বোমা বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর আনন্দবাজারের। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। শুধু তাই নয়, বিস্ফোরণ স্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গেছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন।

তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। গোটা এলাকা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুরাধা এক সংবাদ সংস্থাকে বলেন, শিবমোগা থেকে ৫-৬ কিলোমিটার দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, শিবমোগার ঘটনায় শুক্রবার সকালে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন