News71.com
 International
 22 Jan 21, 08:09 PM
 289           
 0
 22 Jan 21, 08:09 PM

বোমা হামলার কঠোর জবাব দেয়া হবে।। হুঁশিয়ারি ইরাকের প্রধানমন্ত্রীর

বোমা হামলার কঠোর জবাব দেয়া হবে।। হুঁশিয়ারি ইরাকের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বাগদাদে বৃহস্পতিবার যে ঘৃণ্য বোমা হামলা হয়েছে তার কঠোর এবং দাঁতভাঙা জবাব দেয়া হবে।

গতকালের এই জোড়া বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মুস্তাফা আল-কাজেমি বলেন, যারা ইরাকের নিরপরাধ জনগণের রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জবাব হবে অত্যন্ত কঠোর এবং তাদের জন্য বিপর্যয় বয়ে আনবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন