News71.com
 International
 22 Jan 21, 08:11 PM
 284           
 0
 22 Jan 21, 08:11 PM

দুই ইঞ্চি উচ্চতা বৃদ্ধিতে খরচ ৬৩ লাখ টাকা

দুই ইঞ্চি উচ্চতা বৃদ্ধিতে খরচ ৬৩ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্কঃ অবিশ্বাস্য হলেও এমনই এক খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এক ব্যক্তি ২৮ বছর বয়সে ৫ ফুট ১১ ইঞ্চি থেকে বেড়ে ৬ ফুট ১ ইঞ্চি হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাসে ঘটনাটি ঘটেছে। এর প্রেক্ষিতে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর ডেইলি মেইল এর।

জানা গেছে, অ্যালফোনসো ফ্লোরেস নামের সেই ব্যক্তির জীবনের আদর্শ ছিল মাইকেল জর্ডন, কবে ব্রিয়ান্ট ও ফিল জ্যাকসন। যাদের সবার উচ্চতা ছিল ৬ ফুট। ফ্লোরেসও চাইতো তাদের মতো হতে। কিন্তু তার উচ্চতা ২৫-২৬ বছর পেরিয়ে বৃদ্ধির সম্ভাবনা ছিল না। পরে তিনি চিকিৎসকের শরনাপন্না হলেন। চিকিৎসক ডা. কেভিন, তিনি লিম্বপ্লাস্ট চিকিৎসালয়ের চিকিৎসক ছিলেন। বিগত সাত মাস ধরে তিনিই চিকিৎসা চালিয়ে ৫ ফুট ১১ ইঞ্চি থেকে বেড়ে ৬ ফুট ১ ইঞ্চি বৃদ্ধি করেছেন ফ্লোরেসের । এতে খরচ হয়েছে ৬৩ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন