News71.com
 International
 22 Jan 21, 11:52 PM
 287           
 0
 22 Jan 21, 11:52 PM

গুগলের হুঁশিয়ারি উপেক্ষা করে নতুন আইনে অনড় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।।

গুগলের হুঁশিয়ারি উপেক্ষা করে নতুন আইনে অনড় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়া সরকারের নতুন তথ্যপ্রযুক্তি আইনে আপত্তি জানিয়ে সে দেশে গ্রাহক পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে গুগ‌ল। কিন্তু তা আমলে নিতে নারাজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ শুক্রবার তিনি বলেন, গুগলের হুমকিতে আমাদের কিছু যায় আসে না। 

 

ইন্টারনেটে প্রকাশিত সংবাদভিত্তিক পোস্ট থেকে মুনাফার অংশ পাওয়ার জন্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকার নতুন আইন প্রণয়নে উদ্যোগী হয়েছে। গুগ‌লের পাশাপাশি ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেও প্রস্তাবিত নতুন আইনের আওতায় আনা হচ্ছে। আর তাতেই আপত্তি তুলেছে গুগ‌ল। সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়, সংবাদভিত্তিক পোস্ট থেকে আয়ের অংশ পাওয়ার উদ্দেশে নতুন আইন বলবৎ করা হলে অস্ট্রেলিয়ায় গ্রাহক পরিষেবা ‘নিয়ন্ত্রিত’ করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন