News71.com
 International
 23 Jan 21, 10:56 AM
 277           
 0
 23 Jan 21, 10:56 AM

বাইডেনের জন্য সুযোগ আজীবন বসে থাকবে না॥ ইরানের হুঁশিয়ারি

বাইডেনের জন্য সুযোগ আজীবন বসে থাকবে না॥ ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে সুযোগ আজীবন বসে থাকবে না। তিনি আরও বলেছেন, এখন যা করার ওয়াশিংটনকেই করতে হবে। শুক্রবার মার্কিন ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে একথা বলেন জারিফ।

নয়া মার্কিন সরকারকে একটি মৌলিক প্রশ্নে স্থির সিদ্ধান্তে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করে আন্তর্জাতিক সহযোগিতা ও চুক্তিগুলো থেকে বাইরে থাকার পথে হাঁটতে পারে অথবা ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে শান্তি ও বন্ধুত্ব স্থাপনের লক্ষ্যে কাজ করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন