News71.com
 International
 23 Jan 21, 10:59 AM
 277           
 0
 23 Jan 21, 10:59 AM

প্রায় এক বছর হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক ব্রিটিশ কোভিড রোগী॥

প্রায় এক বছর হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক ব্রিটিশ কোভিড রোগী॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির শুরুর দিনগুলোতেই করোনা আক্রান্ত হন তিনি। এরপর টানা ৩০৬ দিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। চলেছে চিকিৎসা। অবশেষে সুস্থ হয়েছেন তিনি। ফিরলেন নিজ বাড়িতে। ঘটনা যুক্তরাজ্যের। দেশটির এক অবসরপ্রাপ্ত আইনজীবী ওই রোগীর নাম জোফ্রি উলফ। বয়স ৭৪ বছর। তিনি গত বৃহস্পতিবার নর্থ লন্ডনের হলোওয়েতে নিজের বাড়িতে ফিরেন।

গত বছরের ২৩ মার্চ তিনি অসুস্থ হন। তার ছেলেরা ৯৯৯ এ কল দেওয়ার পর ডাক্তাররা এসে তাকে দেখেন। এরপর থেকে তিনি হাসপাতালে ছিলেন টানা ৩০৬ দিন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যতদিন তিনি হাসপাতালে কাটালেন, তা যেকোনো কোভিড রোগীর পক্ষে সর্বোচ্চ সময়কাল। তার অবস্থা এতটাই গুরুতর ছিল, গ্রীষ্মের সময় তার তিন ছেলেকে ডাকা হয়েছিল বাবাকে শেষ বিদায় জানানোর জন্য। কিন্তু উলফের ছেলেরা বলেন, জুলাইয়ে ‘বাবা যেন হঠাৎ জেগে উঠলেন’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন