News71.com
 International
 23 Jan 21, 11:05 AM
 303           
 0
 23 Jan 21, 11:05 AM

ইরানের ধর্মীয়নেতা খামেনির নামে 'ভুয়া' অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার॥

ইরানের ধর্মীয়নেতা খামেনির নামে 'ভুয়া' অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটাই জানিয়েছে। টুইটারের এক মুখপাত্র জানান, খামেনির নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মবহির্ভূত কাজ করা হতো। খামেনির আসল অ্যাকাউন্ট এখনও সচল রয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে খামেনির তরফ থেকে এখনো কিছু জানা যায়নি।

হঠাৎ করেই খামেনির অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়টি সামনে আসে। তা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ট্রাম্পের গলফ খেলার একটি ছবি পোস্ট করে টুইটে লিখেন, প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী এবং যে এই আদেশটি দিয়েছে তাকে অবশ্যই প্রতিশোধের সম্মুখীন হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন