News71.com
 International
 23 Jan 21, 12:51 PM
 281           
 0
 23 Jan 21, 12:51 PM

করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি।। দরিদ্র দেশগুলোর পাশে ফাইজার

করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি।। দরিদ্র দেশগুলোর পাশে ফাইজার

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসকে রুখতে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে যেসকল দেশে শুরু হয়েছে তার অধিকাংশই উন্নত দেশ। 

 

এই তালিকায় নেই দরিদ্র দেশগুলো। তারা কবে নাগাদ টিকা পাবে সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। এমন সময় শুক্রবার মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার (বায়োএনটেক) ঘোষণা দিয়েছে তারা দরিদ্র দেশগুলোকে ৪০ মিলিয়ন তথা ৪ কোটি করোনার টিকা দিবে। তবে সেগুলো বিনামূল্যে নয়, উৎপাদন মূল্যে। 

 

অর্থাৎ এই ৪ কোটি ডোজ থেকে তারা কোনো লাভ করবে না। কেবল উৎপাদন খরচটা নিবে।ফেব্রুয়ারি মাসের মধ্যেই দরিদ্র দেশগুলো ফাইজারের টিকা পেতে শুরু করবে। আর এটা তারা দিবে কোভ্যাক্সের মাধ্যমে, যারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের টিকার সুসম বন্টন নিয়ে কাজ করছে। তাদের তালিকায় বিশ্বের ৯২টি দেশ রয়েছে, যেগুলো  নিম্ন মধ্য আয়ের দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন