News71.com
 International
 23 Jan 21, 12:52 PM
 283           
 0
 23 Jan 21, 12:52 PM

সর্বাত্মক চেষ্টা করেও ইরানের তেল রফতানি বন্ধ করতে পারেনি ট্রাম্প প্রশাসন।।

সর্বাত্মক চেষ্টা করেও ইরানের তেল রফতানি বন্ধ করতে পারেনি ট্রাম্প প্রশাসন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও ইরানের তেল রফতানিকে শূন্যের কোঠায় নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। তিনি আজ শনিবার তেহরানে তেল, গ্যাস ও পেট্রোক্যামিকেল বিষয়ক মেলার ২৫তম  উদ্বোধনি অনুষ্ঠানে এ মন্তব্য করেন। 

 

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা বহুবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন; তারা ইরানের তেল রফতানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। কিন্তু তেল রফতানি শূন্যে নামাতে পারেনি উল্টো ট্রাম্পের শাসনামলে ইরান এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ তেলজাত পণ্য রফতানি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন