
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি এক নারকীয় অত্যাচারের ঘটনা ঘটল ভারতে। তামিলনাড়ুর নীলগিরির একটি রিসোর্টে হাতির গায়ে আগুন ধরিয়ে হাতিটিকে পুড়িয়ে মেরেছে কর্মচারীরা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বন অধিদফতরের কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, হাতিটি বন থেকে লোকালয়ে ঢুকেছিল। হাতিকে ভয় দেখানোর জন্য নিচে টায়ার জ্বালিয়ে ও ওপর থেকে লাঠিতে আগুন লাগিয়ে তাড়ানোর চেষ্টা করছিল রিসোর্টের কর্মচারীরা। এরপরেই কোনও একটি লাঠি ছুটে আগুন হাতিটার গায়ে পড়ে যায়। আর সেটা হাতিটির কানে আটকে যায়। কানে অনেকক্ষণ ধরে আটকে থেকে ঝুলছিল সেই আগুন। এতে আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করে হাতি। এ ঘটনায় পরে মৃত্যুর বরণ করে হাতিটি।