News71.com
 International
 23 Jan 21, 03:30 PM
 247           
 0
 23 Jan 21, 03:30 PM

টিকা নিরাপদ, অযথা ভয় পাওয়ার দরকার নেই।। বার্তা মোদির

টিকা নিরাপদ, অযথা ভয় পাওয়ার দরকার নেই।। বার্তা মোদির

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার টিকা গ্রহণে হার বাড়াতে উদ্যোগ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসীর প্রতিষেধকপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথোপকথনের মাধ্যমে গোটা দেশকেই বার্তা দেন মোদি। তিনি বলেন, বিজ্ঞানীদের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই প্রতিষেধক বাজারে ছাড়া হয়েছে। তাই প্রতিষেধক নিতে অযথা ভয় পাওয়ার দরকার নেই।

 

গত শনিবার থেকে ভারতে প্রতিদিন তিন লক্ষ মানুষকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা এক দিনও ছোঁয়া যায়নি। ভারতে গত সাত দিনে টিকা নিয়েছেন মোট ১২,৭২,০৯৭ জন।  টিকা দেওয়া নিয়ে নেতিবাচক ধ্যান-ধারণা কাটানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদি। প্রতিষেধক নিয়েছেন, বারাণসীর এমন পাঁচ জন চিকিৎসক, মেট্রন, আশা কর্মীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন