News71.com
 International
 23 Jan 21, 03:36 PM
 273           
 0
 23 Jan 21, 03:36 PM

তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বাইডেন।।

তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বাইডেন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের তালেবানের সঙ্গে সাবেক ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ এ সম্পর্কে জানিয়েছে, বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলেভান বিষয়টি নিয়ে এরইমধ্যে তার আফগান সমকক্ষ ড. হামিদুল্লাহ মুহিবের সঙ্গে কথা বলেছেন। 

 

মুহিবকে সুলিভান জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন তালেবানের সঙ্গে ওয়াশিংটনের করা চুক্তি খতিয়ে দেখতে চান। এর আগে জো বাইডেনের পক্ষ থেকে নিয়োগ দেওয়া পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মার্কিন সিনেটকে জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন তালেবানের সঙ্গে ট্রাম্পের করা চুক্তি পর্যালোচনা ও পুনর্মূল্যায়ন করতে চায়। ব্লিঙ্কেনকে স্থায়ীভাবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে সিনেটের অনুমোদন পেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন