News71.com
 International
 23 Jan 21, 08:17 PM
 230           
 0
 23 Jan 21, 08:17 PM

ভারতের 'মেজর ডিফেন্স পার্টনার' মর্যাদাকে আরও কার্যকর করবঃ লয়েড অস্টিন

ভারতের 'মেজর ডিফেন্স পার্টনার' মর্যাদাকে আরও কার্যকর করবঃ লয়েড অস্টিন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জন্য চীন যে ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে তা পুনর্বিবেচনা করতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত লয়েড অস্টিন বলেছেন, তিনি ভারতের প্রধান প্রতিরক্ষা অংশীদারের মর্যাদায় কার্যক্রম শুরু করবেন। সেই সঙ্গে মার্কিন-ভারত বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করে গড়ে তোলার কথাও বলেছেন তিনি।

তিনি আরো বলেছেন, যদি তা নিশ্চিত হয়ে যায়, তাহলে আমার প্রধান লক্ষ্য হবে- ভারতের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আরো দৃঢ় করা। আমি ভারতের 'মেজর ডিফেন্স পার্টনার' মর্যাদাকে আরও কার্যকর করব। এছাড়া আমি ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদারের মর্যাদা দিয়ে কার্যক্রম শুরু করবো।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় সামরিক বাহিনীর অংশীদারিত্বের স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য বিদ্যমান শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখা হবে। মার্কিন সিনেট সশস্ত্র পরিষেবা কমিটির সদস্যদের সামনে এ কথা বলেন অস্টিন।

তিনি আরো বলেছেন, আমি কোয়াড (এশিয়া ন্যাটো; যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত হলো এর সদস্য দেশ) সুরক্ষা সংলাপ এবং অন্যান্য আঞ্চলিক বহুপাক্ষিক কাজের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর ও প্রসারিত করার চেষ্টা করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন