News71.com
 International
 23 Jan 21, 08:28 PM
 237           
 0
 23 Jan 21, 08:28 PM

করোনা॥ হংকং এর কুলুন উপদ্বীপে ৪৮ ঘণ্টার লকডাউন

করোনা॥ হংকং এর কুলুন উপদ্বীপে ৪৮ ঘণ্টার লকডাউন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মোকাবেলায় হংকংয়ে কয়েক হাজার মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। করোনা মহামারির পর প্রথমবারের মতো দেশটির একটি শহরে ৪৮ ঘণ্টার জন্য লকডাউন জারি হয়েছে। প্রথম পর্যায়ে আগামীকাল রবিবার (২৩ জানুয়ারি) পর্যন্ত চলমান এই লকডাউন ঘোষণা করা হয় আজ শনিবার।

প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা আরও বৃদ্ধি করা হতে পারে। দেশটিতে এই আদেশের ফলে সাম্প্রতিক সময়ে দেশটির যেসব এলাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেখানে করোনার নেগেটিভ সনদ ছাড়া কেউ নিজের অ্যাপার্টমেন্ট থেকে অন্যত্র যেতে পারবে না। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সবাইকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে।

দেশটির কুলুন উপদ্বীপে লকডাউন জারির ফলে সেখানকার ১০ হাজার বাসিন্দাকে অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সব বাসিন্দার করোনা পরীক্ষা করা না হবে ততক্ষণ লকডাউন মেনে চলতে হবে। এছাড়া ওই এলাকায় ৭০টি ভবন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে প্রত্যেক বাড়ির লোকজনকে পরীক্ষা-নিরীক্ষা করতে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। সে হিসেবে সোমবার থেকেই সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন