News71.com
 International
 23 Jan 21, 08:29 PM
 307           
 0
 23 Jan 21, 08:29 PM

করোনা॥ কানাডার ৪০ শতাংশ নাগরিক মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে

করোনা॥ কানাডার ৪০ শতাংশ নাগরিক মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীর প্রথম দিকে কানাডিয়ানদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনে সমস্যা না হলেও ধীরে ধীরে এর প্রতিফলন ঘটতে থাকে। বিশেষ করে ঘরবন্দী কানাডিয়ানরা ঘরে বসে কর্মহীন থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। গবেষণালব্ধ প্রাপ্ত তথ্য মতে, করোনাকালীন সময়ে কানাডায় কমপক্ষে ৪০ শতাংশ নাগরিক মানসিক স্বাস্থ্য, আসক্তি বা অ্যালকোহল জনিত সমস্যার মুখোমুখি হয়েছেন।

জরিপ অনুযায়ী, মহামারিকালীন সময়ে কর্মসংস্থান হারানো, সামাজিক বিচ্ছিন্নতা এবং ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধের ফলশ্রুতিতে কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এক সমীক্ষায় বলা হয়েছে, মহামারি শুরুর আগের তুলনায় এখন কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ। এতে অ্যালকোহলে ব্যয় বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন