News71.com
 International
 24 Jan 21, 10:58 AM
 300           
 0
 24 Jan 21, 10:58 AM

গণতন্ত্রকামী নেতা নাভালনির মুক্তির দাবিতে রাশিয়াজুড়ে বিক্ষোভ ॥ আটক অসংখ্য বিক্ষোভকারী

গণতন্ত্রকামী নেতা নাভালনির মুক্তির দাবিতে রাশিয়াজুড়ে বিক্ষোভ ॥ আটক অসংখ্য বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থন ও তার মুক্তি দাবিতে দেশব্যাপী চলছে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভে নাভালনির ঘনিষ্ঠ কয়েক সহযোগীসহ অসংখ্য বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র ঠান্ডা ও সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তি দাবিতে বিক্ষোভ করে অসংখ্য লোক। দেশটির পুবের খাবারোভস্ক অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনি বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা শেষে গত সপ্তাহে দেশে ফিরেই বিমানবন্দরে আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত। বিরোধীদলীয় এই নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় তার সমর্থকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন