News71.com
 International
 24 Jan 21, 08:00 PM
 232           
 0
 24 Jan 21, 08:00 PM

কাশ্মীর সীমান্তে একাধিক সুড়ঙ্গের সন্ধান॥ ভারতের উদ্বেগ

কাশ্মীর সীমান্তে একাধিক সুড়ঙ্গের সন্ধান॥ ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) শনিবার জম্মু ও কাশ্মীরে একটি দেড়শো মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে। এটি পাকিস্তানি গোয়েন্দারা ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশের কাজে ব্যবহার করে বলে জানিয়েছে তারা। কাশ্মীর সীমান্তে গত ১০ দিনের ভেতর পাওয়া এটা দ্বিতীয় কোনো সুড়ঙ্গ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা গতকাল শনিবার গণমাধ্যমকে জানান, ভারতে জঙ্গি ঢোকাতে সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে একাধিক সুড়ঙ্গ তৈরি করেছে পাকিস্তান। গোপন সূত্রের ভিত্তিতে সুড়ঙ্গের সন্ধানের অভিযানে নামেন তারা।

৩৯ মিটার গভীর সুড়ঙ্গটির অবস্থান কাঠুয়া জেলায় সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ-এর পানসর ঘাঁটির কাছে ১৪ ও ১৫ নম্বর বর্ডার পোস্ট দু’টির মাঝামাঝি। সীমান্তের অন্য প্রান্তে রয়েছে পাকিস্তানের শাকরগড় জেলার আভিয়াল ডোগরা এবং কিংরে-দি-কোঠে সীমান্তঘাঁটি। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়, শাকরগড়ে রয়েছে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির, যার দায়িত্বে রয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের কম্যান্ডার কাশিম জান। এই কাশিম জান গত বছরের ১৯ নভেম্বর জম্মুর নাগ্রোটায় সন্ত্রাসবাদী সংঘর্ষে জড়িত এবং ২০১৬ সালে পাঠানকোটে সেনার বিমানঘাঁটি আক্রমণকাণ্ডে প্রধান অভিযুক্ত। ভারতে জইশ জঙ্গিদের অন্যতম প্রধান নির্দেশকও কাশিম জান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন