
আন্তর্জাতিক ডেস্কঃ চীন সরকারের সমলোচনা করে কঠোর শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন ডিং জিয়াসি ও জু জিয়ং নামে দেশটির দুই ব্যক্তি। পূর্ব চীনের শানডং প্রদেশের কাউন্টি লিন্সুর ডিটেনশন সেন্টারে তাদের আটক রাখা হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। যুক্তরাষ্ট্রে বসবাসরত ডিং জিয়াসির স্ত্রী লুও শেংচুন জানান, আটক দুজনের সঙ্গে দেখা করতে দুই পরিবারের পক্ষ থেকে তিনজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। শানডং প্রদেশের লিনিয়ায় প্রসিকিউটরদের সঙ্গে দেখা করেছেন আইনজীবীরা। সেই সঙ্গে তারা আটক ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য অনুমতিও চান।
তবে ওই তিন আইনজীবী জানান, তাদের সাক্ষাৎকার নেওয়া বা মামলা নিয়ে আলোচনা না করার কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, কঠোর শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তারা। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় ক্ষমতা উৎখাত’-এর অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে তাদের বিচার করা হবে।