News71.com
 International
 24 Jan 21, 09:34 PM
 289           
 0
 24 Jan 21, 09:34 PM

স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আবারও গণভোট হবে॥

স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আবারও গণভোট হবে॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের বিরোধীতার পরেও স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আবারও গণভোটের চেষ্টা করা হবে বলে জানিয়েছে দেশটির স্কটিশ ন্যাশনালাস্টি পার্টি (এসএনপি)। গতকাল শনিবার দলটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী মে মাসের নির্বাচনে স্কটিশ ন্যাশনালাস্টি পার্টি (এসএনপি) জয়ী হলে তারা দ্বিতীয়বারের মতো স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করবে। এসএনপি’র প্রেসিডেন্ট মাইকেল রাসেল বলেন, পুনরায় গণভোট আয়োজনের জন্য ১১ দফা রোডম্যাপ ঘোষণা করা হবে। আর এটি হবে ক্যাটালোনিয়া-স্টাইলে।

তিনি বলেন, যদি মে মাসের নির্বাচনে স্বাধীনতাপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে করোনাভাইরাস মহামারির পরে এই গণভোট হবে। এক্ষেত্রে বৃটিশ সরকার যদি এই ভোটের বৈধতা চ্যালেঞ্জ করে তাহলে আদালতে এর প্রবল বিরোধিতা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন