News71.com
 International
 25 Jan 21, 10:43 AM
 217           
 0
 25 Jan 21, 10:43 AM

চিলিতে শক্তিশালী ভূমিকম্প॥সুনামির আশঙ্কায় সতর্কতা

চিলিতে শক্তিশালী ভূমিকম্প॥সুনামির আশঙ্কায় সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিমের দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। জানা গেছে, এন্টার্টিক ঘাঁটির কাছে শনিবার ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয় । তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি ।এদিকে ভূমিকম্প হওয়ার পরই চিলির এদুয়ার্দো ফ্রেই এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় জরুরি দপ্তর অবিলন্বে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে অন্যত্র যাওয়ার নির্দেশ দিয়েছেন । বলা হয়েছে, এই এন্টার্টিকা অঞ্চলে চিলির বিমান বাহিনীর ঘাঁটি, একটি গ্রাম, হাসপাতাল, স্কুল, ব্যাঙ্ক, পোস্ট অফিস ও একটি গির্জা রয়েছে I

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন