News71.com
 International
 25 Jan 21, 06:56 PM
 237           
 0
 25 Jan 21, 06:56 PM

মহাকাশে একযোগে ১৪৩টি জিনিস পাঠিয়ে রেকর্ড স্পেস এক্সের।।

মহাকাশে একযোগে ১৪৩টি জিনিস পাঠিয়ে রেকর্ড স্পেস এক্সের।।

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে আবারও রেকর্ড গড়লো স্পেস এক্স। একটি ফ্যালকন নাইন রকেটে করে মহাকাশে ১৪৩ টি জিনিস পাঠানো হলো। তার মধ্যে স্যাটেলাইট এবং স্পেসক্রাফট রয়েছে। অরবিটে ওই সমস্ত জিনিস পৌঁছে দিয়ে দুই ঘণ্টার মধ্যে অ্যাটলান্টিক মহাসাগরে ভেঙে পড়ে ফ্যালকন নাইন রকেটটি। ওই ভাবেই তাকে প্রোগ্রাম করা হয়েছিল। স্পেস এক্স-এর তরফে জানানো হয়েছে, এত বড় প্রকল্প একবারে করতে পেরে তারা অত্যন্ত খুশি। খবর রয়টার্স।

রবিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ফ্যালকন নাইন রকেটটির উৎক্ষেপণ হয়। স্পসক্রাফট এবং স্যাটেলাইট ছিল তার মধ্যে। ফ্যালকন নাইনের কাজ ছিল, পৃথিবীর সীমানা ছাড়িয়ে অরবিটে ওই স্যাটেলাইট এবং স্পেসশিপগুলিকে প্রতিষ্ঠা করা।

স্পেস এক্স-এর প্রোডাকশন সুপারভাইসার অ্যান্ডি ট্র্যান জানিয়েছেন, নতুন রেকর্ড গড়ে তাঁরা খুশি। তিনি জানিয়েছেন, মাত্র দুই ঘণ্টার মধ্যে রকেটটি অরবিটে পৌঁছে গিয়েছে। ফ্যালকন নাইনে ১৩৩টি সরকারি এবং বেসরকারি সংস্থার স্পেসক্রাফট ছিল। ১০টি স্পেস এক্স-এর নিজস্ব স্যাটেলাইট ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন