News71.com
 International
 25 Jan 21, 10:06 PM
 292           
 0
 25 Jan 21, 10:06 PM

করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বাইডেন॥

করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বাইডেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিদায়ী ট্রাম্প প্রশাসন দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শের তেমন তোয়োক্কা না করলেও করোনার ব্যাপারে বাইডেনের অবস্থান বেশ স্পষ্ট। তাই তো ক্ষমতায় এসেই ট্রাম্পের দেখানো পথে না হেঁটে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছেন জো বাইডেন। রোববার (২৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এই কড়াকড়ি আরোপের ফলে নতুন করোনার ধরন শনাক্ত হওয়া দেশ থেকে মার্কিন নাগরিক ব্যতীত অন্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

আজ সোমবার (২৫ জানুয়ারি) থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে করোনা ঝুঁকিতে থাকা ইউরোপের ২৬টি দেশসহ ব্রাজিল, যুক্তরাজ্য, আয়ারল্যান্ডের নাগরিক মার্কিন মুলুকে প্রবেশ করতে পারবে না।এই তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের উপপরিচালক ড. অ্যানি সাসট জানিয়েছেন, নতুন ধরনের করোনার সংক্রমণ ঝুঁকি বাড়তে থাকায় আমরা এই নিষেধাজ্ঞার তালিকায় দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করেছি। আমরা আশা করছি, এতে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার বিস্তার রোধ করা অনেকটাই সহজ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন