
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সংক্রমণ ছাড়াল ১০ কোটি। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে সাড়ে ৪ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯ রোগের ভাইরাস। একদিনে সাড়ে ৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। সবমিলিয়ে মোট প্রাণহানি ২১ লাখ ৪৮ হাজারের বেশি। এদিন শুধু যুক্তরাষ্ট্রই ১৮শ’র ওপর মৃত্যু দেখল। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৪ লাখের ওপর।
সোমবার (২৫ জানুয়ারি) করোনা ভাইরাসে ৬ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিল ও জার্মানিতে। এছাড়া সাড়ে ৪ থেকে ৬শ’র মতো প্রাণহানি দেখল রাশিয়া-ব্রিটেন-ফ্রান্স-ইতালি ও মেক্সিকো। দৈনিক মৃত্যুহার কমে এলেও ভারতে করোনা ভাইরাসে মোট প্রাণহানি এক লাখ ৫৪ হাজারের কাছাকাছি।