
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের যে নতুন ধরনটি পাওয়া গেছে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায়, তার বিরুদ্ধে মডার্নার কোভিড-১৯ টিকাটি কার্যকরী বলে দাবি করেছে মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানির বিজ্ঞানীরা। গবেষণাগারের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই টিকা দেয়ার পর শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা নতুন ধরনটি শনাক্ত ও ঠেকাতে সক্ষম হয়েছে। তবে টিকা নেয়া মানুষদের ক্ষেত্রে এটি কতটা সত্যি, তা পুরোপুরি নিশ্চিত হতে আরও গবেষণার দরকার হবে। বেশ কয়েকটি দেশে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ধরনটি। তবে সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে।