News71.com
 International
 26 Jan 21, 12:36 PM
 337           
 0
 26 Jan 21, 12:36 PM

জ্যাক মা’র মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার॥

জ্যাক মা’র মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় তিন মাস বাদে দেখা মিলল চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। গত বুধবারের ওই দিন চীনের প্রত্যন্ত অঞ্চলে ১০০ শিক্ষকের সামনে প্রায় ১ মিনিটের একটি ভিডিও বক্তব্য দেন তিনি। এভাবে ৯০ দিন পর ফের তার দেখা মেলায় শেয়ারবাজারে আলিবাবার বাজারমূল্য এক দিনে বেড়ে যায় ৫ হাজার ৮০০ কোটি ডলার। বলা হচ্ছে, জ্যাক মার মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৯২ হাজার কোটি টাকারও বেশি)।

ফরচুন ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে সাড়ে ৮ শতাংশ। লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৭৪ হাজার কোটি মার্কিন ডলার। এই পরিস্থিতি চীনা সরকারের কপালে ভাঁজ পড়াতে বাধ্য। জ্যাক মাকে কারাদণ্ড বা তার ব্যবসায়ের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি সরকারকে ভাবাবে বলে মনে করছেন চীনা অর্থনীতি বিশ্লেষকেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন