News71.com
 International
 26 Jan 21, 12:37 PM
 269           
 0
 26 Jan 21, 12:37 PM

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অনুপ্রাণিত করা নারী তার মা শ্যামলা গোপালান॥

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অনুপ্রাণিত করা নারী তার মা শ্যামলা গোপালান॥

আন্তর্জাতিক ডেস্কঃ নাম তার শ্যামলা গোপালান। ছিলেন বিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা তিনি। আর তার অনুপ্রেরণাতেই মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস। ১১ ফেব্রুয়ারি ২০০৯ সালে কমলা হ্যারিসকে অনুপ্রেরণা দেওয়া মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। এজন্য গত সপ্তাহে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ঘণ্টাখানেক আগে সেই নারীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কমলা হ্যারিস, যিনি তাকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তির আসনে বসাতে সহায়তা করেছেন।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তিনি শুরুতেই বলেছেন, আজ এখানে আমার উপস্থিতির জন্য সবচেয়ে বেশি অবদান যে নারীর, তিনি আমার মা শ্যামলা গোপালান হ্যারিস। শ্যামলা গোপালানের মেয়ে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করেছেন। প্রথম কোনো নারী হিসেবে তিনি সে দেশের ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন। যে ইতিহাসের শুরু ১৯৫৮ সালে শ্যামলা গোপালান ভারত থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন