News71.com
 International
 26 Jan 21, 12:53 PM
 263           
 0
 26 Jan 21, 12:53 PM

করোনা॥ ফ্রান্সে তৃতীয় দফায় লকডাউনের সম্ভাবনা

করোনা॥ ফ্রান্সে তৃতীয় দফায় লকডাউনের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ফ্রান্সে ফের তৃতীয়বারের মত লকডাউন হতে পারে। ফ্রান্সের মেডিকেল বিষয়ক শীর্ষ উপদেষ্টা প্রফেসর জ্যাঁ-ফ্রাসিস ডেলফ্রেইসি এমনটাই আভাস দিয়েছেন। বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনা মোকাবিলায় সম্ভবত শিগগিরই তৃতীয় দফায় দেশজুড়ে লকডাউন জারির প্রয়োজন হতে পারে। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস ফ্রান্সের কয়েকটি শহরে ৭ থেকে ৯ শতাংশ করে বাড়ছে ,জরুরি অবস্থা চলছে। তার মধ্যেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন