
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল তেহরান সফরে এসেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। মোল্লা আব্দুলগনি বারাদার প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন। খাতিবজাদে জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আগে থেকে সমন্বয়ের মাধ্যমে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
তালেবান প্রতিনিধিদলটি মঙ্গলবার সকালে তেহরানে পৌঁছেছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমানবন্দরে তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়েছেন।