News71.com
 International
 26 Jan 21, 07:19 PM
 301           
 0
 26 Jan 21, 07:19 PM

ইরান-আমেরিকা সম্পর্ক উন্নয়নে ‘নতুন সুযোগ’ সৃষ্টি হয়েছে।। মার্কিন জেনারেল

ইরান-আমেরিকা সম্পর্ক উন্নয়নে ‘নতুন সুযোগ’ সৃষ্টি হয়েছে।। মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি দাবি করেছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ইরান ও আমেরিকার সম্পর্ক উন্নয়নে ‘নতুন সুযোগ’ সৃষ্টি হয়েছে।

বিগত বছরগুলোতে ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, “আমরা একটি যুদ্ধ প্রতিহত করতে চেয়েছিলাম।” প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন