
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশে খুব ভালো সাইকেল তৈরি হয়। এজন্য বাংলাদেশের সাইকেল নির্মাতা যে কোনো প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বুধবার (২৭ জানুয়ারি) কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনার তৌফিক হাসানকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন। এদিন মমতা কলকাতায় সব বিদেশি কূটনীতিক এবং ভারতের গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে একান্ত আলাপ করেন।
এ সময় পশ্চিমবঙ্গ সরকার কিভাবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন তা বিশদভাবে জানানো হয়। ওই অনুষ্ঠানে তৌফিক হাসান মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেন যে, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সঙ্গে বাংলাদেশের কোনো সাইকেল নির্মাণকারী সংস্থা যুক্ত হলে উভয় দেশের পক্ষে তা মঙ্গলজনক হবে।