News71.com
 International
 28 Jan 21, 10:09 AM
 246           
 0
 28 Jan 21, 10:09 AM

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন অ্যান্টনি ব্লিনকেন।।

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন অ্যান্টনি ব্লিনকেন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জো বাইডেন প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। তাকে স্বাগত জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার (২৭ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ৭১তম সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে স্বাগতম।

 

পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পেশাজীবন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। স্টেট ডিপার্টমেন্টে আমি কাজ শুরু করেছি ১৯৯৩ সালে। আজ এটা আমার জীবনের জন্য সম্মানের বিষয় যে, ৭১তম সেক্রেটারি অব স্টেট হিসেবে আমি এই বিভাগের নারী-পুরুষদের নেতৃত্ব দেবো। আমাকে নিজ গৃহে স্বাগত জানানোর জন্য আমার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈদেশিক নীতির লক্ষ্য বাস্তবায়ন করবো। যার মাধ্যমে আমেরিকার নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধ উৎসাহিত হবে এবং আমেরিকার জনগণ সুফল পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন