
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান সফররত আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদল গতকাল বুধবার তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মোল্লা আব্দুলগনি বারাদারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সঙ্গে সাক্ষাৎ শেষে আলী শামখানি বলেন, তিনি তালেবান নেতাদেরকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে দৃঢ়সংকল্প দেখতে পেয়েছেন।
তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, “তালেবানের রাজনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি বুঝতে পেরেছেন, এই গোষ্ঠীর নেতারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে দৃঢ় সংকল্প।”