
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের অভিশংসনের বিচার না হলে তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করেছেন। বাইডেন আরও বলেন, ট্রাম্পের অভিশংসনের বিচার চলছে। তবে সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার চললে তা আইন সভার বিভিন্ন কাজ এবং মন্ত্রিসভার নিয়োগে বিলম্ব ঘটাবে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন আরও বলেছেন, ট্রাম্প যদি ছয় মাস পর বিদায় নিতেন তাহলে বিচারের ফলটা ভিন্ন হতো। ইতোমধ্যেই আলোচনা চলছে, সিনেটে ডেমোক্র্যাটরা মাত্র একটি আসনে সংখ্যাগরিষ্ঠ। ফলে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে অন্তত ১৭ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন লাগবে।