News71.com
 International
 28 Jan 21, 01:43 PM
 272           
 0
 28 Jan 21, 01:43 PM

সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি।।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এই সতর্কতা জারি করে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সতর্কতা জারি করা হলো। গত এক বছরের মধ্যে এটিই প্রথম সতর্কতা জারির ঘটনা।

 

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্টরা এই হুমকি তৈরি করেছে। সতর্কতায় বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে এখনও নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য নেই। তবে ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি রয়েছে। ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন