News71.com
 International
 28 Jan 21, 01:49 PM
 252           
 0
 28 Jan 21, 01:49 PM

রাশিয়ায় পুতিন-বিরোধী আন্দোলনে হাল ধরছেন নাভালনির স্ত্রী।।

রাশিয়ায় পুতিন-বিরোধী আন্দোলনে হাল ধরছেন নাভালনির স্ত্রী।।

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় পুতিন-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আলেক্সি নাভালনিকে প্রথমে বিষ খাইয়ে হত্যার চেষ্টা। তারপর বিদেশে দীর্ঘদিন কোমায় থেকে সুস্থ হয়ে দেশে ফিরে আসতেই বিমানবন্দর থেকে গ্রেফতার। তার মুক্তির দাবিতে গত শনিবার যে বিক্ষোভ দেখা গেল মস্কোতে, তেমন নাকি কখনও দেখা যায়নি দেশটির রাজনৈতিক ইতিহাসে। স্বামী নাভালনি জেলে থাকায় এবার উঠে এলো তার স্ত্রী ইউলিয়া নাভালনায়ার নাম। 

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ায় বিরোধী রাজনীতির আলোকবৃত্তে এখন তিনিই। বলা হয়েছে, এই পরিস্থিতিতে পুতিন বিরোধী মুখ হিসেবে উঠে আসতে পারেন স্ত্রী ইউলিয়া। আপাতত তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রুশ রাজনীতিতে। ইউলিয়ারও যে যথেষ্ট ইচ্ছে আছে, তা তিনি নিজেই  বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

 

ইউলিয়াকে 'নাভালনির গ্যাং'-এর সদস্য বলা হয়েছে বলে পাল্টা জবাবে ইউলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‌নাভালনিই কেন গ্যাং-এর নেতা? আমার তো মনে হয়, ওই গ্যাং-এর বস এখন আমি। উনি (‌নাভালনি)‌ এখন সমর্থক মাত্র। গত ১৭ জানুয়ারি  নাভালনিকে শেরেমেতেভো বিমানবন্দরে গ্রেফতার করতে এগিয়ে আসে পুলিশ। সেই সময়ে স্বামীর গালে চুমু দিয়ে সমর্থকদের উদ্দেশে নাভালনায়া বলেন, ‘আলেক্সি আর আমি ভয় পাইনি। আপনারাও ভয় পাবেন না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন