
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যায় মূল অভিযুক্ত পাকিস্তানের ওমর সাঈদ শেখকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর আগে সিন্ধু হাইকোর্টও এই রায়ই দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সিন্ধু প্রদেশের সরকার। তাদের আরজি খারিজ করে আজ বৃহস্পতিবার হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
এদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় তিন বিচারপতির এক বেঞ্চে। বেঞ্চের এক সদস্য ওমর সাঈদের মুক্তির বিরোধিতা করলেও শেষ পর্যন্ত বেঞ্চের তরফে হাইকোর্টের রায়ই অব্যাহত রাখা হয়।