News71.com
 International
 28 Jan 21, 08:18 PM
 275           
 0
 28 Jan 21, 08:18 PM

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর দায় নিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।।

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর দায় নিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ পেরিয়েছে। এতে শোকপ্রকাশ করে সমস্ত মৃত্যু ও অন্যান্য বিপর্যয়ের দায় স্বীকার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩১ জনের মৃত্যু হয় ব্রিটেনে। এতেই করোনায় দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬২ জনে।

 

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে করোনার এই মৃত্যুমিছিলের সব দায়ভার নিজের ঘাড়ে নেন বরিস। তিনি বলেন, যে সমস্ত প্রাণ ঝরে গেল, তার প্রত্যেকটির জন্য আমি গভীর ভাবে মর্মাহত। অবশ্যই একজন প্রধানমন্ত্রী হিসেবে সবকিছুর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।

 

তার ভাষ্যমতে, এই ভয়ংকর পরিসংখ্যানের হিসাব করা সত্যিই দুঃখজনক। মৃতদের দেখতে আত্মীয়রা আসতে পারছেন না। একবার বিদায় জানানোর সুযোগও পাচ্ছেন না তাঁরা। আমরা এই পরিস্থিতিতে সবাই একসঙ্গে মিলে লড়াই করতে পারি। যতটা সম্ভব বাড়িতে থেকে ও টিকা নিয়ে আমাদের সামানে এগোতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন