
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ভোপালে একটি জনসভায় অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় তিনি কটাক্ষ করে বলেন, রাহুলকে কোনও মেয়ে বিয়ে করতে চায় না। তার এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে।
প্রজ্ঞা ঠাকুর আরো বলেন সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন। কিন্তু তাদের সেই যোগ্যতা থাকতে হবে। কৃষক ও সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা রয়েছে। কিন্তু কিছু দু’মুখো মানুষ বলছেন, সেনাবাহিনীর কোনও প্রয়োজনই নেই। যার কোনও জ্ঞান নেই, সংস্কৃতি নেই, এমন একজন বিধর্মী এখন এইসব কথা বলছেন বলেও এই বিজেপি সাংসদ উল্লেখ করেন।