News71.com
 International
 29 Jan 21, 11:05 AM
 222           
 0
 29 Jan 21, 11:05 AM

লেবাননে বিক্ষোভে সংঘর্ষে সেনাসহ আহত ২২৬ জন।।

লেবাননে বিক্ষোভে সংঘর্ষে সেনাসহ আহত ২২৬ জন।।

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ত্রিপোলি জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ অন্তত ২২৬ জন আহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) লেবাননে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন এবং ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করা হয়।

 

ত্রিপোলি শহরের সাহত আল নুর মহল্লায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে সরকারি ভবনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর উত্তরে বিক্ষোভকারীরা পাথর, মলোটভ ককটেল ও আতশবাজি নিরাপত্তা বাহিনীর দিকে ছুড়তে থাকে।

 

লেবাবনের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে, দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। এর মধ্যে দুইটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। এই গ্রেনেড বিস্ফোরণে অন্তত নয়জন আহত হয়েছেন এবং সামরিক বাহিনীর ব্যবহৃত বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন