
আন্তর্জাতিক ডেস্কঃ পোল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন আইন চালু করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্ষণের শিকার কিংবা গর্ভবতীর জীবন শঙ্কায় পড়লে গর্ভপাত করা যাবে।
নতুন এ আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছে কয়েক হাজার মানুষ। প্রতিবাদকারীদের স্লোগান ছিল আমার চিন্তা, আমার অনুভব, সিদ্ধান্ত আমার। তাদের মূল কথা- গর্ভপাতের সিদ্ধান্ত সাধারণ মানুষ নেবে, রাষ্ট্র নয়।
সরকারের এই সিদ্ধান্তকে বলা হচ্ছে- নারীর বিরুদ্ধে যুদ্ধ। পোল্যান্ডের বাম দলের নেত্রী ওয়ান্ডা নাওয়িকা এ ব্যাপারে বলেছেন, পোল্যান্ডের ক্ষমতাসীন দল নারীর বিরুদ্ধে এই যুদ্ধে জিততে পারবে না।