
আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়্যেদের অফিস কক্ষে রহস্যময় একটি খাম পাওয়া গেছে। গত বুধবার কার্থেজ প্যালেসে এই খামটি আসে। দেশটির নিউজ এজেন্সি এমনটাই জানিয়েছে।
এ ব্যাপারে প্রেসিডেন্টের অফিস সূত্রে জানা গেছে, ওই খামের মধ্যে কোনো ডকুমেন্ট কিংবা চিঠি ছিল না। তার পরিবর্তে সেখানে কিছু পাউডার (গুড়া) পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে ইতোমধ্যে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তবে খামটি প্রেসিডেন্ট খোলেননি। প্রেসিডেন্টের অফিসের একজন কর্মচারী খুলেছেন।