News71.com
 International
 29 Jan 21, 11:15 AM
 268           
 0
 29 Jan 21, 11:15 AM

স্বাধীনতার অর্থ যুদ্ধ।। তাইওয়ানকে চীনের হুশিয়ারি

স্বাধীনতার অর্থ যুদ্ধ।। তাইওয়ানকে চীনের হুশিয়ারি

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীন তাইওয়ানের উদ্দেশ্যে কঠিন ভাষায় বলেছে, "স্বাধীনতার অর্থ যুদ্ধ"। তাইওয়ানের সশস্ত্র বাহিনী উস্কানিমূলক এবং বৈদেশিক হস্তক্ষেপের মাধ্যম হিসাবে কাজ করছে বলে দাবি করেছে চীন। তাইওয়ান দ্বীপের কাছে সাম্প্রতিক সামরিক কার্যক্রমের ব্যাপারেও সতর্ক করেছে চীন।

 

তাইওয়ানকে চীন নিজস্ব অঞ্চল বলে দাবি করে। গত সপ্তাহের শেষে একাধিক চীনা যুদ্ধবিমান এবং বোমারু বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের কথা জানিয়েছিল দেশটি। এরপর ওয়াশিংটন চীনের প্রতি তাইওয়ানের ওপর চাপ প্রয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছিল।

 

চীন বিশ্বাস করে যে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এই দ্বীপটিকে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণার দিকে নিয়ে যাচ্ছে। যদিও তাইওয়ানের রাষ্ট্রপতি তসই ইং-ওয়েন বারবার বলেছে যে তাইওয়ান একটি স্বাধীন দেশ। এটি আনুষ্ঠানিক ভাবে চীন প্রজাতন্ত্র নামে পরিচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন