News71.com
 International
 29 Jan 21, 06:08 PM
 220           
 0
 29 Jan 21, 06:08 PM

কৃষকদের জন্য অন্তিম অনশনে বসছেন আন্না হাজারে।।

কৃষকদের জন্য অন্তিম অনশনে বসছেন আন্না হাজারে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কৃষি আন্দোলন নিয়ে উত্তপ্ত গোটা ভারত ৷ প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি নিয়ে রণক্ষেত্র হয়ে উঠে দেশটির রাজধানী দিল্লি ৷ প্রত্যাহার করতে হবে নতুন তিনটি কৃষি আইন ৷ এই দাবিতেই গত কয়েক মাসে ধরে ভারতের কৃষকরা আন্দোলন করে চলেছেন ৷ এবার কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন আন্না হাজারে ৷ 

 

অনশন আন্দোলনের জন্যই আন্না হাজারেকে চেনেন ভারতবাসী। তার দীর্ঘ দিনের অনশন আন্দোলনের জন্য চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে ৷ এবার সেই আন্না হাজারেই কৃষকদের জন্য ফের একবার অনশনে বসতে চলেছেন ৷ তিনি আগেই জানিয়েছিলেন কৃষক আন্দোলনের সমাধান না হলে জানুয়ারির শেষে অনশনে বসতে চলেছেন ৷

 

কৃষকদের সমর্থন জানিয়ে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) থেকে অনশনের ঘোষণা দিয়েছেন ভারতের সামাজিক আন্দোলনকর্মী ৮৪ বছর বয়সী এই নেতা। এটিই তার 'জীবনের শেষ' অনশন হতে যাচ্ছে বলে জানান তিনি। আন্না তার সমর্থকদের এই আন্দোলনে যোগ দেওয়া আবেদন জানিয়েছেন ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন