News71.com
 International
 29 Jan 21, 06:09 PM
 232           
 0
 29 Jan 21, 06:09 PM

রবিবার থেকে হংকংয়ের বাসিন্দাদের জন্য ব্রিটেনের বিশেষ ভিসা।।

রবিবার থেকে হংকংয়ের বাসিন্দাদের জন্য ব্রিটেনের বিশেষ ভিসা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী রবিবার থেকে হংকংয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ভিসা দেবে ব্রিটেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, এই ভিসার আওতায় হংকং থেকে তিন লাখের বেশি মানুষ ব্রিটেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জানা গেছে, হংকংয়ে অবস্থিত ব্রিটেনের পাসপোর্টধারীরা এবং তাদের স্বজনরা স্মার্টফোনে একটি অ্যাপ ব্যবহার করে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেনের সাবেক উপনিবেশের ইতিহাস ও বন্ধুত্বের গভীর সম্পর্কের বিষয়টি সম্মানিত করেছে এই পদক্ষেপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন