News71.com
 International
 29 Jan 21, 06:10 PM
 245           
 0
 29 Jan 21, 06:10 PM

মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে।। ইমরান খান

মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে।। ইমরান খান

 

আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে তার দেশ চড়া মূল্য দিয়েছে। তিনি বলেন, এই যুদ্ধে যোগ দিয়ে সে সময়কার শাসকরা চরম ভুল করেছেন এবং এর জন্য পাকিস্তান মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। 

 

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন।  তিনি বলেন, “নাইন ইলেভেন হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক ছিল না অথচ আমেরিকার নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল আমাদের প্রথম ভুল।”

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আফগান যুদ্ধে জড়িয়ে যাওয়ার বিনিময়ে পাকিস্তানকে বৈদেশিক সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, মনে রাখতে হবে কোথাও ফ্রি কোনও খাবার নেই।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন