News71.com
 International
 29 Jan 21, 06:13 PM
 328           
 0
 29 Jan 21, 06:13 PM

মদিনা শরিফকে করোনা ভাইরাস মুক্ত ঘোষণা।।

মদিনা শরিফকে করোনা ভাইরাস মুক্ত ঘোষণা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনা ভাইরাস মুক্ত বলে ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনামুক্ত ঘোষণা করার আগে গত বুধবার মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত এই শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। 

 

এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন