
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘আমি মনে করি যে, ভারতের ভ্যাকসিন উৎপাদন ক্ষমতা আজকের বিশ্বে সেরা সম্পদ।’ আজ শুক্রবার এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, আমি আশা করি বিশ্ব বুঝতে পারছে যে, এ সক্ষমতা অবশ্যই পুরোপুরি ব্যবহার করা উচিত। ভারতের সেরাম ইনস্টিটিউট করোনা ভ্যাকসিন উৎপাদন করেছে। এ ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পাশাপাশি উপহারও দিচ্ছে ভারত।